ঢাকাবৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় হেল্পিং মাইন্ড’র উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৩, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

“মানুষ মানুষের জন্য, মানবতা মানবতার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা হেল্পিং মাইন্ড’র উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ’র আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টা ছাগলনাইয়া সরকারী কলেজ হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

হেল্পিং মাইন্ড’র সভাপতি মোঃ মোস্তাক হোসেন সোহেল’র সভাপতিত্বে এবং হেল্পিং মাইন্ড’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম. মোস্তফা, ছাগলনাইয়া সরকারী কলেজ উপাধ্যাক্ষ মোঃ খলিলুর রহমান, ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম সরকার, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম আফছার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক ডিজিটাল সময়’র সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়া।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, ছাগলনাইয়া সরকারী কলেজ’র অধ্যক্ষ প্রফেসর খালেদ মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি রহমত উল্যাহ ভুঁইয়া, সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ হানিফ, পৌর ছাত্রলীগের সভাপতি গালিব হোসেন রাফি, সাধারণ সম্পাদক সাদমান ফাহিদ, কলেজ ছাত্রলীগ নেতা মেজবাহ্ উদ্দিন আসাদ, কাজী মেহেদী হাসান আবির প্রমুখ। শেষে ৫০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Don`t copy text!