ঢাকামঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বায়নাকৃত জায়গা রেজিষ্টি না দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ, থানা অভিযোগ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া বায়নাকৃত জায়গা রেজিষ্টি না দিয়ে নগদ টাকা ও জায়গা দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা শুভপুর ইউপিস্থ ৫ নং ওয়ার্ড কৈয়ারা গ্রামে। গত সোমবার (১০ অক্টোবর) সুকুমার চন্দ্র দাশ (৬০) বাদী হয়ে ছাগলনাইয়া থানা হাজির হয়ে প্রতারণা অভিযোগ দায়ের করে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় তাঁর নিজ বাড়ির সামনে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বাদী সুকুমার দাশ জানান, বিবাদী একই বাড়ির সুরেন্দ্র কুমার দাশ’র ছেলে বকুল বিহারী দাশ (৬৫)। গত ৪ঠা ফেব্রুয়ারী ২০২১ সালে সকল সাক্ষীর উপস্থিতিতে জায়গার মালিক বিবাদীর মালিকীয় ভোগ দখল জায়গা কৈয়ারা মৌজায় ১৩৩৯ দাগে ২ শতাংশ, ১৩৪১ দাগে ৫ শতাংশ, ১৩৪০ দাগে ৪ শতাংশ, মোট ১১ শতাংশ জায়গা (বাড়ি ও ভিটা) ১৫ লাখ ৪০ হাজার টাকা বিক্রয় করার প্রস্তাব করলে আমি উক্ত জায়গা খরিদ করতে রাজী হই। এবং একই দিন বিবাদী বকুল বিহারী দাশকে বায়না স্বরুপ ১২ লাখ ৫০ হাজার টাকা নগদে বুঝিয়ে দিই। বায়না চুক্তি হতে ছয় মাস বাকী টাকা পরিশোধ করলে আমার নামে রেজিষ্ট্রি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ছয় মাস পার হওয়ার পর বাকী টাকা নিয়ে হাজির হলে অদ্যাবধি জায়গা রেজিষ্টি দেয়নি।

বাদী আরো জানান, এবিষয়ে সামাজিক ভাবে গণ্যমাণ্য ব্যাক্তি ধারা কয়েকবার সালিসি বৈঠক হলেও বিবাদী কোন কিছু তোয়াক্কা না করে উল্টো প্রাননাশের হুমকি প্রদান করে। বিবাদী এখন প্রতারণার আশ্রয় নিয়ে টাকা এবং জায়গা কোন কিছুই দিবেনা বলে প্রকাশ্য বলে বেড়াচ্ছে। আমি আমার বায়নাকৃত জায়গা ফেরত পেতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। অপরদিকে বিবাদী বকুল বিহারী দাশ’র স্ত্রী দেবী রানী দাশ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন কিন্তু রেজিষ্টি দিচ্ছেনা এমন প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল সালিসি বোর্ডের সদস্য মোঃ জসিম উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Don`t copy text!