ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় দুর্বৃত্তের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধে স্ত্রী মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২২, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধের ঘটনায় স্ত্রীর মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী রিপন মিয়া ওই হাসপাতালেচিকিৎসাধীন রয়েছে।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহতের বাবা হাতেম আলী। নিহত হালিমা (২০) ওরফে মিষ্টি মহাদেবপুর উপজেলার মহিনগর উত্তরপাড়া গ্রামের হাতেম আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার আমদাদপুর কমলাবাড়ী গ্রামে বুধবার রাত ৯টার দিকে রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা ঘুমাতে যান। এসময় বাড়ির পেছন থেকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল মিশ্রিত আগুন ঘরের মধ্যে ছুঁড়ে মারে। আগুন মূহুর্তের মধ্যে ঘরে ছড়িয়ে পড়ে। শরীরে আগুন ধরলে স্বামী স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওযায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হালিমার মৃত্যু হয়। এবং হালিনার স্বামী রিপন মিয়া এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত হালিমার বাবা হাতেম আলী বলেন, কে বা কারা এমনটা করলো বা কিভাবে ঘটলো আমরা কিছুই জানিনা। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকনা কেন তাদের কঠিন শাস্তি চাই।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। তবে থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। ঘটনাটি কিভাবে ঘটলো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Don`t copy text!