আজ শুক্রবার নওগাঁর মহাদেবপুরে জীবন্ত (গর্ভধারিনী) মায়ের পায়ে ফুল দিয়ে মাতৃপূজার আয়োজন করা হয়। মায়ের প্রতি সন্তানের অবজ্ঞা, শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধসহ বৃদ্ধাশ্রম বিমুখ করতে এদিন বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠ উপজেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহীর ট্রাস্টি তপন কুমার সেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।
এদিন বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম,ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে এবং শ্রী অমিত কুমার মন্ডল জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টি তপন কুমার সেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল,১০নং ভিমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, ৯নং চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাত কুসুম ব্যানার্জী বাবুল, শ্রী শ্রী রঘুনাথ জীউ মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
মঙ্গলদ্বীপ প্রজ্বালনের মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের নানা কর্মসূচির মধ্যে ছিল সন্তান কর্তৃক জীবন্ত মায়ের চরনে পূজা, রুদ্রানী নৃত্য, দূর্গা দুর্গতি নাশিনী, মা দূর্গার নৃত্য (ধর্মীয় নৃত্য পরিবেশনা), মায়ের রুপে বাংলার রুপ, ছোটদের নাটক ও সঙ্গীত পরিবেশন। অনুষ্ঠানে মহাদেবপুরসহ জেলার সদর, রানীনগর, আত্রাই, বদলগাছী, পত্নীতলা, সাপাহার, মান্দা ও নিয়ামতপুর উপজেলার ৪ শতাধিক পুত্র ও কন্যা সন্তান তাদের জীবন্ত মায়ের চরনে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করাসহ মাতা-পিতাকে অবজ্ঞা, শারীরিক, মানসিক নির্যাতন ও বৃদ্ধাশ্রমে পাঠানো থেকে নিজেদের বিরত থাকার শপথ নেয় তারা এ অনুষ্ঠানে

