ঢাকাসোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় ১৯ টি মামলার আসামী ডাকাত জসিম গ্রেফতার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৫, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৫ নং মহামায়া ইউপিস্থ পুর্বদেবপুর এলাকার ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, খুন, মারামারি, অস্ত্র, মাদক সহ মোট ১৯টি মামলার আসামী ডাকাত জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।

(আমরা আসছি আপনার অভিযোগ আমাদের জানান) (দৈনিক বাংলার অধিকার)

ডাকাত জসিম উদ্দিন পুর্বদেবপুর (৩ নং ওয়ার্ড) মৃত রুহুল আমিন’র ছেলে এবং সাবেক মেম্বার নাসির উদ্দিনর বড় ভাই।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম’র সার্বিক তত্বাবধানে ও ওসি (তদন্ত) কাজী রফিক আহমেদ’র দিক নির্দেশনা অনুযায়ী এসআই (নিঃ) মোঃ মন্জুর হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ উপজেলায় অভিযান পরিচালনা করে ১৯ টি মামলার আসামী ডাকাত জসিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ছাগলনাইয়া থানা পুলিশ সূত্রে জানাযায়, ১৯ টি মামলার আসামী ডাকাত জসিম উদ্দিন’র বিরুদ্ধে জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তারই ধারাবাহিকতা আসামীকে ধরতে আমাদের পুলিশ টিম কাজ করতে মাঠে নামে। অবশেষে ১৯ টি মামলার আসামী ডাকাত জসিম উদ্দিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

অপরদিকে ডাকাত জসিম উদ্দিনকে গ্রেফতার করায় ছাগলনাইয়া থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা আরো বলেন, পূর্বে কয়েকবার ডাকাত জসিম আটক হলেও কয়েক মাস বাদে জেল থেকে বেরিয়ে আসে, এবার যাতে বের না হতে পারে সংশ্লিষ্ট সকল প্রসাশন’র নিকট জোর দাবি জানান। ডাকাত জসিম গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে এক আনন্দ উচ্ছ্বাস বয়ে বেড়াচ্ছে বলে পরিলক্ষিত করা যায়।

Don`t copy text!