ঢাকাবুধবার , ২৪ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তর উপজেলায় আমন মৌসুমে পর্যাপ্ত সেচের পানি সরবরাহের লক্ষ্যে আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২৪, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বর্তমান আমন মৌসুমে পর্যাপ্ত সেচের সরবরাহের লক্ষ্যে উপজেলা সেচ কমিটির সভা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে আজ ২৪ আগষ্ট দুপুর ১২ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

তিনি বলেন, বর্তমান প্রাকৃতিক যে দূর্যোগ এর কারনে খড়া, এর প্রভাবে ক্ষেতে ধান রোপন করা অনুপোযোগী হয়ে পরছে, কোন কোন জায়গায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে, সে জন্য মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ীবাঁধের ভিতর আউশধান রোপনের পুরো পুরি সময়, দেখা গেছে পানির অভাবে কৃষকরা ক্ষেতে ধান রোপন করতে পারছে না,সে জন্য তাৎক্ষণিকভাবে সেচ মিটিং এর সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক ২/১ দিনের মধ্যেই বাড়ীঁবাধের সেচ ক্যানেলে পানি সরবরাহ করা হবে। কৃষক / কৃষাণীদের ক্ষেত তৈরী করে ধান রোপনের প্রস্তুতি নেওয়ার জন্য আহবান করেন।

তিনি আরও বলেন, প্রত্যেক পানি ব্যবস্থাপনা দল গুলো কে সেচ ক্যানেন জরুরী পরিস্কার রাখার আহবান জানান। আর কৃষক কৃষাণীদের মেইন ক্যানেল থেকে ক্ষেতে পানি নেওয়ার জন্য মাঠনালা পরিস্কার করে রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ এগ্রিকালচার ডাবল পেমেন্ট কর্পোরেশন বিএডিসির সাব এসিস্টেন্ট ইন্জিনিয়ার (MI) মোঃ মেহদী হাসান ভুইয়া, বিএডিসি চাঁদপুরের ইমরুল কায়েস মির্জা কিরন,মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ- বিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন, এসও জামাল হোসেন, এসও সালাউদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজান প্রধান প্রমুখ।

Don`t copy text!