ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

প্রতিবেদক
majedur
মে ২২, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রবিউল আলম, মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযানে আরও দুই আসামিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টা ২০ মিনিটে মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর এলাকার টোল ব্রিজ সড়কে অভিযান চালায় মতলব দক্ষিণ থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার। এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাহমুদুল হাসান ওরফে আল-আমিন মজুমদার (২২) এবং জুলহাস মুন্সি (৩৫)-কে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর মুন্সিবাড়ি এলাকায়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আল-আমিন মজুমদার কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এদিকে পৃথক অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি মো. নাঈম হাজী (৩১) এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি নূরে আলম (৪৪)-কে আটক করেছে পুলিশ।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Don`t copy text!