মো. আতাউর রহমান সরকার, মতলব উত্তর প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তর ও গজরা ইউনিয়নবাসীসহ চাঁদপুর-২ আসনের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর। তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন-এর পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
শুভেচ্ছা বার্তায় শাহ আলম লস্কর বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কোরবানির এ মহান উৎসব মানুষের ভেতরের অহংকার দূর করে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।
তিনি আরও বলেন, সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই যখন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়, তখনই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে। সকল ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শাহ আলম লস্কর আশা প্রকাশ করে বলেন, ঈদের আনন্দ প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ুক এবং মহান আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি মতলব উত্তর ও গজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনা এবং তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, শাহ আলম লস্কর মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুর কান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী সুরুজ লস্করের সন্তান। প্রবাসে অবস্থান করেও তিনি এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে একজন মানবিক ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

