ঢাকাবুধবার , ১৭ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ বোমা হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৭, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

২০০৫ সালে ১৭ ই আগস্ট দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে দেশ বিরুদ্ধী অপশক্তি বিএনপি জামায়ত চক্রের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী উসকানি ও অপপ্রচার’র প্রতিবাদে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ কাপিয়ে তোলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে আরো অংশগ্রহন করে উপজেলা আ’লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি গালিব হোসেন রাফি, মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন রিয়াদ, ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিমুল ইসলাম রিমু, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব উদ্দিন তপু, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদ, সাধারণ সম্পাদক কাজী আবির সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মী।

Don`t copy text!