বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী জেলা লায়ন্স পরিবারের পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপকরণ বিতরণ করা হয়। ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বঙ্গবন্ধু সার্ভিস সপ্তাহ’র সদস্য সচিব লায়ন্স হাজ্বী মোঃ মহসিন আলী।
এসময় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হওয়ার পাশাপাশি শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সার্ভিস সপ্তাহের চেয়ারম্যান প্রভাষক লায়ন্স মোঃ মোর্শেদ হোসেন, সদস্য মোঃ ফয়সাল ভুঁইয়া, মোঃ নিজাম উদ্দিন, শিক্ষক শিক্ষিকা সহ আরো অনেকে।

