ঢাকারবিবার , ১৪ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৪, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বেইলিব্রিজ রানীপুকুর মাঝে স্থানে এই দুর্ঘটনা টি ঘটে।
নিহতরা হলেন, মান্দা উপজেলার ভেবড়া গ্রামের রথিন চন্দ্র (৪০) ও তার শিশু সন্তান রাধাকান্ত (৬)।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে নওগাঁ শহর থেকে রথিন, তার স্ত্রী পূজা রানী ও ছেলে রাধাকান্ত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বেইলিব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা আরেকটি মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রথিন ও তার ছেলে রাধাকান্তের।
ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন রথিনের স্ত্রী পূজা রানী ও অপর মোটরসাইকেল আরোহী ফাহিম হোসেন ও তার স্ত্রী আয়েশা।
ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Don`t copy text!