ঢাকাশনিবার , ১৩ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর আত্রাইয়ে হিরোইনসহ আটক এক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৩, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর আত্রাইয়ে হিরোইনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। শুক্রবার আনুমানিক সন্ধ্যা সারে ৭ টার সময় উপজেলার পারকাসুন্দা সনির মোর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের সাবেক মেম্বার আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৪)। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা সনির মোর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীর সন্ধ্যায় মাদক কেনাবেচা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স সেখানে অভিযান চালায়। সে সময় ৩ গ্রাম হিরোইন সহ মোঃ শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়‌। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!