ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২২ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ সোমবার (৮ আগস্ট) সকাল ১১ টা উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ’র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফখরুল ইসলাম ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আবছার। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা জোগাতে ১১ জন মহিলাকে সেলাই মেশিন তুলে দেন আগত অতিথিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, বীর মুক্তিযোদ্ধগন, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক সহ আরো অনেকে।

Don`t copy text!