ঢাকারবিবার , ৭ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবস উপলক্ষে ছাগলনাইয়ায় প্রস্তুতিমুলক সভা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৭, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে যথাযোগ্য মর্যাদায় কাজ করার জন্য আহবান জানান বক্তারা। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফখরুল হাসান, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষকগন, সাংবাদিক সহ আরো অনেকে।

Don`t copy text!