ঢাকাশনিবার , ৬ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হরিহরনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আজারুল ইসলাম–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৬, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী যশোরের মণিরামপুর উপজেলার ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আজারুল ইসলাম এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেই চলেছেন। দিনভোর এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় সভা করেন মেম্বার পদপ্রার্থী আজারুল ইসলাম। এ সময় এলাকার অনেক মহিলা মা বোনেরা বলেন, আজারুল ইসলাম একজন ভালো লোক জয়ের মালা তারই হোক। তিনি একজন সমাজ সেবক ও এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। এলাকার যে কোন সমস্যা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই তাকে দেখা যায়। স্থানীয়রা আরো বলেন, তিনি আমাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আগামী হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে আজারুল ইসলামকে আমরা মেম্বার হিসেবে পেতে চাই। এ সময় মেম্বার পদপ্রার্থী আজারুল ইসলাম বলেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনাদের এলাকার যেই অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো করবো। এই এলাকা থেকে মাদক নির্মূল করে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলবো। জনগণকে সাথে নিয়ে ওয়ার্ডকে
একটি মডেল রূপে প্রতিষ্ঠিত করবো। এদিকে মেম্বার পদপ্রার্থী আজারুল ইসলাম এগিয়ে আছেন। এসময় ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!