ঢাকাবুধবার , ৩ আগস্ট ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৩, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহতের ঘটনায় ছাগলনাইয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় ছাগলনাইয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মধুমতি মার্কেটের সামনে এক প্রতিবাদী সমাবেশ করা হয়।

“আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবোনা। “খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নেই। “বিদ্যুতের দাম কমিয়ে দেয়, নইলে গদি ছেড়ে দেয়’ জ্বালাময়ী স্লোগানে স্লোগানে ছাগলনাইয়া পৌর শহরের অলি-গলির রাজপথ প্রকম্পিত হয়ে উঠে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আবদুল মোমিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন। এসময় ভোলায় নিহত সেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম’র হত্যাকরিদের আইনের আওয়াতা এনে শাস্তি নিশ্চিত ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ব্যর্থ, বিদ্যুতের লাগামহীন লোডশেডিং এর কারনে জনগনের দুর্ভোগের প্রতিবাদে অন্যন্য বক্তারা বক্তব্য রাখেন।

এসময়আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহান মজুমদার আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব আবুল খায়ের বাবুল, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মুন্সি শহীদ উল্যাহ্, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাদিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন, মোঃ আজিজ, সাইফুল ইসলাম, শেখ আবদুল মজিদ জোটন, মোঃ আবুল কালাম, মিলন, আবদুল করিম, আবদুল মোমিন, আমানউল্লাহ মিন্টু, মোঃ লিটন, মোঃ রুবেল, সুমন, খোকন, লিটন সহ আরো অনেকে।

Don`t copy text!