ঢাকাবৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৮, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহণ করেছেন দারোগারহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক ও নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ আবুল হাসান। গতকাল বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষা সপ্তাহ উদযাপন উপজেলা কমিটির আয়োজনে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা আক্তারের সঞ্চালনায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, বিআরডিবির চেয়ারম্যান মুজিবু রহমান মুজিব, মৌলভী সামছুল করিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবদুল জলিল ভূইয়া, দাইয়াবিবি আলিম মাদ্রাসার অধ্যক্ষ হোসাইন আহম্মদ, ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুলের প্রধান মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আবছার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন ।

Don`t copy text!