ঢাকাবুধবার , ২৭ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় স্কাউটস ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৭, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ স্কাউটস ছাগলনাইয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা স্কাউটস এর ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশকে সভাপতি, ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আবছার সম্পাদক ও ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনকে কমিশনার নির্বাচিত করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মোমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মোল্লা, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, উদয়ন কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক মোহাম্মদ জাকের হোসেন, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীল, কোষাধ্যক্ষ কবির আহাম্মদ, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মুহাম্মদ মুনীর, মোঃ আলমগীর হোসেন, মমতাজ বেগম, শেখ জালাল। উল্লেখ্য যে, এই কমিটি আগামী তিন বছর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

Don`t copy text!