ঢাকামঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ভোক্তা অধিকার অধিদপ্তর যৌথ অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৯, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

আজ মঙ্গলবার ১৯ জুলাই,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় কোলা হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। তদারকিকালে লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে ৮০০০ লিটার ডিজেল মজুদের দায়ে আলহেরা এন্টারপ্রাইজকে ১৫,০০০/- টাকা জরিমানা এবং ০৭ কার্য দিবসের মধ্যে তেলের মজুদ লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স করার জন্য আদেশ দেয়া হয়। এছাড়াও অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে মা-বাবা কসমেটিকসকে ২০০০/- টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে মা বাবা ট্রেডার্সকে ২০০০/- টাকা সহ মোট ০৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যাবস্থায় ১৯,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে বদলগাছী থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Don`t copy text!