ঢাকাবৃহস্পতিবার , ৭ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় ভোক্তা অধিকার এর অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৭, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, চাঁদপুর স্যারের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় সয়াবিন তেল, পেয়াজ ও মসলার বাজার,পোলাওর চাউল, খাবার হোটেলে এবং একটি ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়।

অভিযান চলাকালে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে তামজীদ ফার্মেসী ও জননী ফার্মেসিকে যথাক্রমে ৫০০০/- ও ১০,০০০/- জরিমানা এবং নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় সেবা ডায়গনস্টিক সেন্টারকে ৫০০০/- জরিমানা সহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। পোলাওর চাউলের উপর মনিটরিং করা হয়েছে। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।

সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার জনাব আরিফুল ইসলাম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর। সহযোগিতায় ছিলেন হাইমচর থানা পুলিশের একটি চৌকস টিম।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!