ঢাকারবিবার , ১২ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইউপি চেয়ারম্যান মজনুকে ফুলেল শুভেচ্ছা জানান করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১২, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আইকন সফল সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মজনুকে রবিবার (১২ জুন) দুপুর ২ টায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ শিক্ষকমণ্ডলী। শুভেচ্ছা জানানোর পাশাপাশি করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন’র লক্ষ্য পরামর্শ দিয়ে সহযোগিতার আহবান জানান কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলী। এসময় চেয়ারম্যান আজিজুর রহমান মজনু বলেন বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।

করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শুভপুর ইউপি’র ১ নং প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পলাশ, সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ওবায়দুল হক, বেলায়েত হোসেন ভূঁইয়া, মাওলানা হাফেজ উদ্দিন পাটোয়ারী সহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী।

Don`t copy text!