ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় মাদকসেবনের দায়ে ভ্রাম্যমান আদালত আকাশ নামের এক যুবকের ৬ মাসের কারাদণ্ড-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৯, ২০২২ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় মাদকসেবন ও অশোভন আচরনের দায়ে এক যুবককে ছয় মাসেরকারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার উত্তর পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাঁকে এ দণ্ড দেওয়াহয়। সাজাপ্রাপ্ত যুবকের নাম আকাশ হোসেন (২৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া এলাকার জিয়াউর রহমানের ছেলে। মান্দা উপজেলার
সাতবাড়িয়া এলাকায় সামাদ হাজির বাসায় ভাড়া থেকে চুলের কারখানায় কাজ করেন তিনি। পারইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আসমা আক্তার জানান, বুধবার দুপুরে বিদ্যালয়ের পেছনে আটক আকাশ হোসেন মাদকসেবন করে অশোভন আচরণ করছিলেন। শিক্ষার্থী তা দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে
আকাশকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে গাঁজা ভর্তি দুইটি সিগারেটও উদ্ধার করা হয়। প্রধান শিক্ষক আরও বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক ও মান্দা থানা পুলিশকে অবহিত করা হয়। পরে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার
করায় আকাশ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁকে মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।#

Don`t copy text!