ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৩, ২০২২ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকায় খাদের পানিতে ডুবে মিনহাজ( ৩)ও হানজেলা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে । আজ ২ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিঘলদী গ্রামের মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, দিঘলদি গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ ও একই বাড়ির মুক্তার মিজির ছেলে হানজেলা। এই দুই সমবয়সী হওয়ায় একসাথে বাড়িতে খেলাধুলা করে। দুপুরের রান্না নিয়ে ওই শিশুদের মায়েরা ব্যস্ত ছিলেন। তারাও দুজনে উঠানে খেলছিল। খেলার ছলে কোন এক সময়ে বাড়ির রাস্তা লাগোয়া খাদের পানিতে তারা পড়ে যায়। এদের না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। এসময় শিশু দুইটি খাদের পানিতে পড়ে গেছে বাড়ির লোকজন বুঝতে পারে। এদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরিবারের লোকজনকে জানান তারা মারা গেছে।
ডাক্তার অনিমেষ চক্রবর্তী বলেন, এই দুই শিশুকে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ আল আমিন
বলেন, একই বাড়ির দুই ছেলে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওসি মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, ওই দুই ছেলে শিশুর পানিতে পড়ে মৃত্যুর খবর শুনেছি। এখনো এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

Don`t copy text!