ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলবে ডিআইজির বাড়ীসহ দুই বাড়িতে চুরি–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৯, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিন ইউনিয়নের উত্তর পিড়াং গ্রামের দুই বাড়িতে ২৮ মে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে । এতে ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্য পাপ্পু ঢালী জানিয়েছেন।

সরেজমিনে জানা যায়, উত্তর পিংড়া গ্রামের সাবেক পুলিশের ডিআইজি মুক্তিযুদ্ধা স্বর্গীয় বিনয়ভূষণ ঢালীর ছোট ভাই পুলিশ সদস্য বিভূতিভূষণ ঢালীর ঘরে ও পাশের যতিন্দ্র সরকার বাড়ীর অশোক সরকারের ঘরের দরজা ভেংগে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল ।

এ সময় ষ্টিলের আলমারী তালা ভেংগে ১০ ভরী স্বর্নঅলংকার, ৮ ভরী রুপা, ১টি ল্যাপটপ, শতাধীক শাড়ী কাপড়সহ দুইটি জায়গা জমির দলিল এবং পাশের সরকার বাড়ী থেকে ২ টি মোবাইল ও ২টি স্বর্নের চেইন নিয়ে যায় ।

এদিকে বাড়ির ভাতিজা বৌ রিন্টি ভোর ছয়টার দিকে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বিষয়টি বাড়ীর লোকজনদের জানান ।

এ বিষয়ে ঘরের মালিক সাবেক পুলিশ সদস্য বিভূতিভূষণ ঢালী বলেন, গত কয়েকদিন আগে আমরা ঘরে তালা দিয়ে ছেলের বাড়িতে বেড়াতে যাই। ২৯ মে সকালে মোবাইলে জানতে পারি আমার ঘরে চুরি হয়েছে । বাড়ী এসে দেখি আমার ঘরের সবকিছু নিয়ে গেছে ।

মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে ।

Don`t copy text!