ঢাকাবুধবার , ২৫ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাতের আঁধারে ভারত থেকে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্ত থেকে আটক-১২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৫, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশকালে দালালসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৪ মে) ভোররাতে যাদবপুর সীমান্তের মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন নারী ৬ জন পুরুষ ও ১ শিশু রয়েছে। তাদের বাড়ি বরিশাল, পাবনা, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।
সকালে বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাতের আঁধারে দল বেঁধে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Don`t copy text!