ঢাকাবুধবার , ২৫ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জের ঝাঁপা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন স.ম আলাউদ্দিন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৫, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স.ম আলাউদ্দিন। গত ১৮-০৫-২০২২ ঢাকা মাদ্রাসার শিক্ষা বোর্ড তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেন। এ কমিটির আরো সদস্য নির্বাচিত করা হয়। এরা হলেন- শিক্ষক প্রতিনিধি হিসাবে মো. আব্দুল জলিল ও অভিভাবক সদস্য হিসাবে মো. শরিফুল ইসলাম মনোনীত হন। এদিকে ঝাঁপা আলিম মাদ্রাসার সভাপতি স.ম আলাউদ্দিনকে মনোনীত করায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। এই সভাপতির মাধ্যমে প্রতিমন্ত্রী অবহেলিত মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করবেন বলে সবাই আশাবাদী। সভাপতি আলাউদ্দিন বলেন- আমাকে সম্মানিত করায় আমি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে ভালবেসে যে দায়িত্ব অর্পন করেছেন তা সঠিকভাবে পালন করবো। এদিকে ঝাঁপা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি স.ম আলাউদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Don`t copy text!