ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১০, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৯ নং শুভপুর ইউনিয়ন করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির গ্রেজেট প্রকাশ হওয়ার পর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুর ১২ টা অত্র বিদ্যালয়ের হলরুমে করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির অন্যন্য সদস্যদের সাথে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, ও ছাত্রছাত্রীদের মাঝে সঠিক শিক্ষা পাঠদান করার লক্ষ্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম। বিশেষ অতিথি ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদ’র প্যানেল চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ মোশারফ হোসেন।

সভার পূর্বে করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবদুল্লাহ সেলিম ও বিদ্যুৎসাহী মোঃ মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল আলম, অন্যন্য শিক্ষক শিক্ষিকা সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Don`t copy text!