ঢাকাশুক্রবার , ৬ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ঈদের উৎসব উপলক্ষে বোনের বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন ৯ম শ্রেনীর ছাত্র-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৬, ২০২২ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় ঈদের উৎসব উপলক্ষে বোনের বাড়িতে বেড়াতে এসে মাইক্রোবাসের চাপায় সাব্বির হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর চুনাতাপাড়া মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন মহাদেবপুর উপজেলার অন্তর্গত উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের দুলাভাই মামুন জানান, ঈদুল ফিতরের পরদিন বর্দ্দপুর গ্রামে তাদের বাড়িতে বেড়াতে আসে সাব্বির। আজ বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর চুনাতাপাড়া মোড়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, স্কুলছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!