ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মুজিববর্ষ উপলক্ষে ৫৪০টি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর কর্মসুচি শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৭, ২০২২ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

খাদ্যমুন্ত্রি বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ঠিকানাহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৃত পক্ষে এত মানুষকে ঘরসহ জমিদান বিশ্বে অনন্য।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সাপাহার উপজেলার অমরপুর আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানের আগে এক আলোচনায় সুবিধাভোগীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।
মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। এ কারণে ঈদের আগে গৃহহীন পরিবারে ঈদের আনন্দ পৌঁছে গেছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা বলয় বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দেশ এক দিন সোনার বাংলায় পরিণত হবে।
প্রসঙ্গত, তৃতীয় পর্যায়ে নওগাঁয় ৫৪০ গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। এবার আরও মজবুত ভিত্তি ও গুণগত মানসম্পন্ন ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। এর আগে জেলায় প্রথম পর্যায়ে ১ হাজার ৫৬টি ও দ্বিতীয় পর্যায়ে ৫০২টিসহ মোট ১ হাজার ৫৫৮ গৃহহীনকে পুনর্বাসন করা হয়েছে।
অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সাপাহার উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং শিরন্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বক্তব্য দেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমান ৯নং চেরাগপুর ইউনিয়ন চেয়ারম্যান শ্রীশিবনাথ মিশ্র ৯নং ওর্য়াডের মেম্বার রাশেদ চৌধুরী আওয়ামী লীগেরনেতা সাবেক মেম্বার ইসমাইল হোসেন সহ ভাইস চেয়ারম্যান শ্রীমতি মুক্তি পাহান উপস্থিত ছিলেন।

Don`t copy text!