ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন’র উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৬, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন’র উদ্যোগে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম থানার আওয়াতায় সকল গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টা ছাগলনাইয়া থানা প্রাঙ্গনে এ ঈদ উপহার সামগ্রী বিতরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাগলনাইয়া (সার্কেল) মাশকুর রহমান পিপিএম’র সভাপতিত্বে এবং ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফুলগাজী থানা অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন, পরশুরাম মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম। ফেনী জেলা ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম থানার আওয়াতাধীন প্রায় দেড় শতাধিক গ্রাম পুলিশদের মাঝে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক মোঃ শাহীন মিয়া, সেকেন্ড অফিসার মোঃ মুনিরুল ইসলাম সহ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া থানার সকল অফিসারবৃন্দ।

Don`t copy text!