ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মিষ্টির মধ্যে তেলাপোকা খাকায়, ৩৬ হাজার টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৫, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ সদর উপজেলার মিষ্টি পট্টি এলাকায় মেসার্স মুক্তা মিষ্টান্ন ভাণ্ডার ও গ্রান্ড সুইট মিষ্টান্ন ভাণ্ডর এ অভিযান চালিয়ে মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা পায় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।
এছাড়া আরো দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তা মিষ্টান্ন ভাণ্ডার, গ্রান্ড সুইট মিষ্টান্ন ভাণ্ডার, আল আলামিন সুইট ও আদি দাস মিষ্টান্ন ভাণ্ডার।
ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. শামীম হোসেন প্রতিনিধিঃ কে জানান, সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলার মিষ্টি পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সদর উপজেলার মিষ্টিপট্টি এলাকায় মুক্তা মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার ও গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আল আলামিন সুইটকে ৪ হাজার টাকা এবং আদি মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজারটাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শামসুল হক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী ও নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।

Don`t copy text!