ঢাকামঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় কাঠুরিয়া’র মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়ায় এক কাঠুরিয়া’র মর্মান্তিক মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

ফেনীর ছাগলনাইয়া ৫নং মহামায়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মাটিয়াগোধা কাজী কোনা এলাকায় এক কাঠুরিয়া’র মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায়। নিহত ব্যাক্তিটির নাম জয়নাল আবেদীন (৬৫)। তিনি পেশায় একজন কাঠুরিয়া। স্থানীয় সূত্রে জানাযায়, কাজী কোনা এলাকায় একটি গাছ কাটার ফলে জয়নাল আবেদীন’র মাথায় এসে পড়লে সে ঘটনাস্থলে মৃত্যুবরন করে। নিহতের বাড়ি অত্র ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মাটিয়াগোধা এলাকায়। নিহত ব্যাক্তিটির পরিবারবর্গ অনুরোধ করলে স্থানীয় ইউপি সদস্য মোঃ জমির উদ্দিন পাটোয়ারী বাবু এগিয়ে এসে ময়নাতদন্ত না করার জন্য জেলা ম্যাজিস্টেট বরাবর দরখাস্ত দায়ের করেন। এসময় ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন পাটোয়ারী বাবু জানান, ঘটনাটি শুনা মাত্র নিহত ব্যাক্তির পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি ব্যাক্তিগত আর্থিক এবং উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক দাফন কাফন করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। তিনি আরো জানান, বর্তমানে লাশটি ময়নাতদন্ত ছাড়া দাফন কাফনের প্রস্তুতি চলছে।

Don`t copy text!