মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন কার্যক্রম ও প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে।

