ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ চাচা শ্বশুরের বিরুদ্ধে

প্রতিবেদক
Sagar Chandra
নভেম্বর ২১, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

মো. আলী সোহেল, উপজেলা প্রতিনিধি কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পূর্বপাড়া গ্রামে প্রায় ২৬ বছর আগে ছোট ভাই রাম কৃষ্ণ বিশ্বাসের কাছে বিক্রি করা সম্পত্তি প্রতারণার মাধ্যমে পুনরায় ভাতিজি কুশলা রানী বিশ্বাসের স্বামী নবদিব চন্দ্র দাসের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।

সম্পত্তি বিক্রি করে নবদিব চন্দ্র দাসের নিকট থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে সম্পত্তি বুঝিয়ে না দিয়ে গ্রাম আদালতের রায় অমান্য করে নবদিবকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে চাচা শ্বশুর অমর চান বিশ্বাস (৭৬) ও তাঁর ছেলে রনি চন্দ্র বিশ্বাসের (২৫) বিরুদ্ধে। অভিযুক্ত অমর চান পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী এবং আগরপুর পূর্বপাড়া গ্রামের মৃত সুরেশ চন্দ্র বিশ্বাস ও মৃত চিন্তা মনি বিশ্বাসের ছেলে।

অভিযোগকারী নবদিব চন্দ্র দাস (৫৬) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের মৃত সুরঞ্জ চন্দ্র দাস ও মৃত রুমা দাসের ছেলে। তিনি আগরপুর পূর্বপাড়া গ্রামের মৃত হরে কিশোর চন্দ্র বিশ্বাসের মেয়ে কুশলা রানী বিশ্বাসকে বিয়ে করে বর্তমানে ওই এলাকায় বসবাস করছেন।

ভুক্তভোগী নবদিব চন্দ্র দাস অভিযোগ করে বলেন, তাঁর চাচা শ্বশুর অমর চান প্রায় দেড় বছর আগে তাঁকে বিভিন্ন প্রকার সহযোগিতা ও নিজের সম্পত্তি স্বল্পমূল্যে লিখে দেওয়ার আশ্বাস দিয়ে বলেছিলেন তাঁদের পৈত্রিক সম্পত্তি ও বসত বাড়ি বিক্রি করে আগরপুর পূর্বপাড়া গ্রামে চাচা শ্বশুরের জায়গায় একটি বাড়ি করে বসবাস করার জন্য। চাচা শ্বশুরের কথা মতো সরল বিশ্বাসে নবদিব চন্দ্র দাস তাঁর পৈত্রিক সম্পত্তি ও বসত বাড়ি বিক্রি করে চাচা শ্বশুরের সম্পত্তি কিনার জন্য প্রস্তুতি নেন। পরবর্তীতে নবদিব চন্দ্র দাসের পছন্দকৃত তিনটি জায়গা থেকে মোট ১৫ শতাংশ সম্পত্তি নবদিব চন্দ্র দাসের নামে লিখে দিবেন বলে চুক্তিবদ্ধ হন চাচা অমর চান। তিনজন সাক্ষীর উপস্থিতিতে প্রথমে ৯ লাখ ৮০ হাজার টাকা ও পরবর্তীতে আরো ২ লাখ ২০ হাজার টাকা নগদ গ্রহণ করে দলিলে সম্পত্তির মূল্য ৭ লাখ ১০ হাজার টাকা উল্লেখ করে গত বছরের ২৪ জুলাই নবদিব চন্দ্র দাসকে একটি সাফ কাওলা দলিল করে দেন অমর চান। যাহার দলিল নম্বর ২১৩৬। অক্ষর জ্ঞানহীন কৃষক নবদিব চন্দ্র দাস তখনও বুঝতে পারেনি ওই দলিলে কি লিখা হয়েছে।

নবদিবের দাবি, তাঁর ক্রয়কৃত সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা বললে চাচা শ্বশুর অমর চান বিভিন্ন টালবাহানা শুরু করেন। পরবর্তীতে সম্পত্তির দলিলের নকল কপি তুলে দখল নিতে গিয়ে দেখা যায়, প্রতিশ্রুত জায়গার বদলে রামদী মৌজার আরএস ৯২৩ নম্বর দাগ থেকে ১০ শতাংশ এবং ৯২৪ নম্বর দাগ থেকে ৫ শতাংশ-মোট ১৫ শতাংশ সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়া হয়েছে। এর মধ্যে ৯২৩ নম্বর দাগের ১০ শতাংশ সম্পত্তি প্রায় ২৬ বছর আগে, ১৯৯৯ সালের ২৩ মার্চ, অপর চাচা শ্বশুর রাম কৃষ্ণ বিশ্বাসের নামে সাফ কাওলা দলিল মূলে বিক্রি করা হয়েছিল। যাহার দলিল নম্বর-১০১৩। বর্তমানে রাম কৃষ্ণ বিশ্বাস সেই জমি ভোগদখল করছেন। পূর্বের দলিলের কথা গোপন রেখে প্রতারণামূলক ভাবে বিক্রিত সম্পত্তি পুনরায় তাঁর কাছে বিক্রি করে কয়েক দফায় মোট ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ চাচা শ্বশুর অমর চানের বিরুদ্ধে ভুক্তভোগী নবদিব চন্দ্র দাসের। এ ছাড়া আগের দলিলে নাম ‘অমর চন্দ্র বিশ্বাস’ থাকলেও নবদিব চন্দ্র দাসের নামে রেজিস্ট্রিকৃত দলিলে ‘অমর চান’ নাম ব্যবহার করা হয়েছে বলেও প্রতারণার অভিযোগ তোলেন ভুক্তভোগী।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৮ সেপ্টেম্বর কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন নবদিব চন্দ্র দাস। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার অভিযোগটি আমলে নিয়ে গ্রাম আদালত সমন্বয়কারীর নিকট পাঠান।

এরপর রামদী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বাদি ও বিবাদি উভয় পক্ষকে নিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার ৫ সদস্য বিশিষ্ট গ্রাম আদালত বেঞ্চ লিখিত ভাবে একটি সিদ্ধান্ত দেয়। রামদী ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের চেয়ারম্যান মো. মাইনুল কবির এর স্বাক্ষরিত রায়ের সিদ্ধান্ত অনুযায়ী নবদিব চন্দ্র দাসের নামে প্রতারণামূলক ভাবে রেজিস্ট্রি করে দেওয়া রামদী মৌজার খতিয়ান ২৩৭৮, আরএস ৯২৩ নম্বর দাগের (দলিল নং-২১৩৬) ৪০ শতাংশের কাত ১০ শতাংশের পরিবর্তে খতিয়ান ২৩৭৮, আরএস ৯২৫ নম্বর দাগের ৩৬ শতাংশের কাত ৯ শতাংশ এবং খতিয়ান ১৩০৫, আরএস ৯০৯ নম্বর দাগের ৩.৫০ শতাংশের কাত ১ শতাংশ- মোট ১০ শতাংশ সম্পত্তি সাফ কাওলা দলিল অথবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রি করে আমিন দিয়ে মেপে ১৫ কার্যদিবসের মধ্যে বাদি নবদিব চন্দ্র দাসকে বুঝিয়ে দিতে হবে। ওই সময় উভয় পক্ষ গ্রাম আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে রায়ের কপিতে স্বাক্ষর করেন।

তবে অভিযোগ রয়েছে, বাড়িতে গিয়ে দুই দিনপর অভিযুক্ত অমর চান বিশ্বাস ভুক্তভোগী নবদিব চন্দ্র দাসের নামে গ্রাম আদালতের রায়কৃত দাগ থেকে সমপরিমাণ সম্পত্তি রেজিস্ট্রি করে বুঝিয়ে দেবে না বলে জানান এবং গ্রাম আদালতে রায়কৃত সম্পত্তি অন্যত্র বিক্রি করে দেওয়ার পায়তারা করছে বলে জানান ভুক্তভোগী নবদিব চন্দ্র দাস।

এ অবস্থায় গ্রাম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রাপ্য সম্পত্তি যেন অন্য কারও কাছে বিক্রি করতে না পারে এবং বিক্রি হলে যেন যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়-সেই দাবি জানিয়ে গত ১৯ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি আবেদন করেন ভুক্তভোগী নবদিব চন্দ্র দাস। আবেদনের অনুলিপি সহকারী কমিশনার (ভূমি), কুলিয়ারচর ও সাব-রেজিস্ট্রার, কুলিয়ারচর এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ বরাবর পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ অভিযোগটি আমলে নিয়ে গ্রাম আদালতের সমন্বয়কারীকে ব্যবস্থা নিতে বলেন।

এছাড়া নবদিব চন্দ্র দাস আরো বলেন, তাঁর ক্রয়কৃত সম্পত্তির সমপরিমাণ সম্পত্তি অন্য দাগ থেকে বুঝিয়ে দেওয়ার জন্য বললে তাঁর চাচা শ্বশুর ও চাচাতো সালক রনি চন্দ্র বিশ্বাস (২৫) তাঁকেসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ

Don`t copy text!