ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সন্ত্রাস বিরোধী মামলায় চেয়ারম্যান গ্রেফতার

প্রতিবেদক
admin
নভেম্বর ১৯, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে সন্ত্রাস বিরোধী মামলায় নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮নভেম্বর)বিকালে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রনি বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে। সে জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়,চেয়ারম্যান আসাদুজ্জামন রনি ২০২৫ সালের ১০ অক্টোবর দায়ের করা সন্ত্রাস বিরোধী একটি মামলার তালিকাভূক্ত আসামী।গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে নাগেশ্বরী সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার আসাদুজ্জামান রনিকে বিকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Don`t copy text!