নিজস্ব প্রতিবেদক,
একজন মানুষের জীবনে সুখ, শান্তি ও প্রশান্তির সবচেয়ে বড় ঠিকানা তার পরিবার। পরিবারের মুখে হাসি ফোটাতে, একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে মানুষ কখনো কখনো প্রিয় মাতৃভূমি ছেড়ে পাড়ি জমান প্রবাসে।প্রবাসের মাটিতে নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও আত্মপ্রত্যয়ের মধ্য দিয়ে অর্জন করেন জীবনের কাঙ্ক্ষিত সাফল্য।
তেমনই একজন প্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ী শেখ শাহিন। দীর্ঘ ১৯ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। জীবনের অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশায় ১৯ বছর আগে পাড়ি জমিয়েছিলেন দুবাইয়ে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শারজাহ’তে বসবাস করছেন।
জীবনের সাফল্য কেবল অর্থবিত্ত কিংবা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিবারের সুখ, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ এবং মানুষের ভালোবাসা ও দোয়াই একজন মানুষের প্রকৃত প্রাপ্তি। আর সেই উপলব্ধি থেকেই আজ আমরা এই প্রবাসী ব্যবসায়ী শেখ শাহিন ও তাঁর স্ত্রী মাসুমা বেগমের দুই সন্তানের জন্য সবার কাছে আন্তরিক দোয়া কামনা করছি।
তাঁদের একমাত্র কন্যা শেখা শিরীন (১০) এবং একমাত্র পুত্র শেখ সাউদ (৮)। দুজনই সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অবস্থিত International School of Creative Science-এ ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করছে।
নতুন প্রজন্মের এই দুই শিশুর জন্য আমাদের প্রত্যাশা অনেক। তারা যেন লেখাপড়ায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সুন্দর মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে পারে। ভবিষ্যতে বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন শেখ সাউদ ও শেখা শিরীনের জীবনকে সুন্দর, আলোকিত ও সাফল্যমণ্ডিত করেন। তাদের সুস্বাস্থ্য, নেক হায়াত, উত্তম শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ দান করেন এবং বাবা-মায়ের জন্য চক্ষুশীতলকারী সন্তান হিসেবে কবুল করেন।
মহান আল্লাহ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন। আমিন।

