সেপাল নাথ, (ছাগলনাইয়া প্রতিনিধি)
ফেনীর ছাগলনাইয়া থানা ও ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বাদ মাগরিব গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাধানগর ইউনিয়ন উত্তর আঁধার মানিক দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন প্রবাসী বেলাল আহমেদের টিনশেড বাড়ির পিছনে যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এসময় উপস্থিত মসজিদের মুসল্লী, আশপাশের গ্রামবাসীর সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেওয়া হয়।
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের জানান, জব্দকৃত অবৈধ মাদক মজুদ, সরবরাহ ও চালান সংক্রান্তে জড়িতদের সনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।

