ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাওরের আলোর দিশারী আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৩০, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

​রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জি। গতকাল শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১১টায় স্থানীয় শ্রীপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান এবং জানাজা শেষে নিজ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

​তাহিরপুর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাঁকে গার্ড অব অর্নার প্রদান করেন। এ সময় তাহিরপুর উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া।

​মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা মো. উস্তার আলী আখঞ্জি জীবদ্দশায় নিজ গ্রাম তরং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা শুরু করে নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অবস্থায় অবসরে যান। হাওরাঞ্চলের এই আদর্শবান শিক্ষকের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

​পরিবারের বড় ছেলে সাংবাদিক শামসুল আলম আখঞ্জি টিটু জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম (সুবল), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, ইউপি সদস্য আবুল কালাম, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক আহম্মদ কবির, সাংবাদিক রুকন মিয়া ও সৈকত আহমসহ বিশিষ্টজনেরা।

​এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী আখঞ্জি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।

Don`t copy text!