ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, কাভার্ডভ্যানসহ ২ চোরাকারবারি আটক

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৯, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জ প্রতিনিধি

​সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

​শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসানের নির্দেশনায় ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশ বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালায়।

​তল্লাশিকালে ভ্যানটি থেকে ৩৫ কেজি ওজনের ১১০ বস্তা ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দ করা ফুচকার মোট ওজন ৩ হাজার ৮৫০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। এছাড়া জব্দ করা কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সব মিলিয়ে মোট ৬৫ লাখ ৪০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

​আটক ব্যক্তিরা হলেন—ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামট এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফকির (৩৪)।

​এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

​এ বিষয়ে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি এ কে এম শামীম হাসান বলেন, যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান নিয়ন্ত্রণে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় তাঁরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

Don`t copy text!