ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাহাজমারা–মুক্তারিয়া সড়কের নির্মাণসামগ্রী চুরির ও সরিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারের

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৮, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা–মুক্তারিয়া সড়কের নির্মাণকাজে ব্যবহারের জন্য রাখা ইট, ব্লকসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

​ঠিকাদারের অভিযোগ, নির্মাণাধীন সড়কের কাজে ব্যবহারের জন্য আনা বহুমূল্যবান ইট, ব্লক ও অন্যান্য মালামাল ঠিকমতো সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। সড়কের পাশ থেকে এসব নির্মাণসামগ্রী গোপনে সরিয়ে বা চুরি করে নিয়ে যাওয়ার কারণে প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​ঠিকাদার আরও জানান, বর্তমান পরিস্থিতিতে মালামালের নিরাপত্তা নিশ্চিত না হলে নির্ধারিত সময়ের মধ্যে সড়কটির নির্মাণকাজ শেষ করা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এই গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণসামগ্রী সুরক্ষিত রাখা এবং প্রকল্পের কাজ নির্ধারিত মান ও সময়ের মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

​ঠিকাদারের করা এসব অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নির্মাণসামগ্রী সুরক্ষায় প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

Don`t copy text!