ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তমরদ্দী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন বাবুকে আওয়ামী লীগ নেতা বানানোর অপচেষ্টার অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৮, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দী ইউনিয়নের বিএনপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন বাবুকে স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে প্রচার করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

​আলাউদ্দিন বাবুর দাবি, তিনি দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি, তমরদ্দী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১১ সালে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত এবং ২০১৬ সালে ধানের শীষ প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু তথ্য ও অডিওর ভিত্তিতে তাকে তমরদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচয় করানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। তার ভাষ্যমতে, একই নামের অন্য এক ব্যক্তিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তিকে কাজে লাগিয়ে তার রাজনৈতিক পরিচয় পাল্টানোর ষড়যন্ত্র করা হচ্ছে।

​তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না উল্লেখ করে বলেন, তার রাজনৈতিক ইতিহাস ও নির্বাচনী পরিচয় যাচাই করলেই প্রকৃত সত্য প্রকাশ পাবে।

​সত্যতা যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Don`t copy text!