ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর উদ্যোগে বিরাট র‍্যালি ও দোয়া মাহফিল

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৭, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

​পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রূপনগর গ্রামবাসীর উদ্যোগে হাজারো আশেকে রাসূলের অংশগ্রহণে এক বিরাট র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​’ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটি, ৩নং ওয়ার্ড, বংশীকুন্ডা উত্তর’-এর ব্যানারে গত ১২ই রবিউল আউয়াল বুধবার সকাল ১০টায় রূপনগর গ্রাম থেকে এক বিশাল জশনে জুলুছ বের করা হয়। কালেমার পতাকা ও নবীজির শানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

​যোহরের নামাজের পর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. মজিবুর মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. দেলোয়ার হোসেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পীরে কামেল শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য মো. শাহেদ আলী।

​এছাড়াও উপস্থিত ছিলেন মো. ওয়াহাব মিয়া, মো. মনজুর আলম, মো. ওয়াজ করনি, মো. তোফায়েল আহমেদ রাসেল, মো. রুবেল মিয়া ভূঁইয়া, মো. মনজুরুল হক, মো. মিনান্নোর নূর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ।

​প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব বলেন, “আজ আমরা যে মহান দিনে একত্রিত হয়েছি, এই দিনেই রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এই ধরার বুকে শুভাগমন করেছিলেন। ঈদ-এ মিলাদুন্নবী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঈমানের দাবি। আমি ৩নং ওয়ার্ডের সভাপতি ও সদস্য মো. মজিবুর মিয়া সহ রূপনগর গ্রামবাসী ও কমিটির সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্য। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন এবং আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করেন। মোস্তফা জানে রহমত পে লাখো সালাম।”

​দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং মহানবী করিম (সাঃ)-এর শাফায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Don`t copy text!