ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মাদকের ভিডিও ফেসবুকে ভাইরাল, মাদরাসা শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৪, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে মাদরাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

​সোমবার (২৪ আগস্ট) ওই মাদরাসা ছাত্রকে বহিষ্কার করা হয়। এর আগে গত কয়েকদিন আগে তাঁর মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

​জানা গেছে, উপজেলার বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র আবু সায়েদের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি দ্রুত মাদরাসা কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে খোঁজখবর ও সত্যতা যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত শিক্ষার্থী আবু সাঈদ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই এলাকার রেজাউল ইসলামের ছেলে।

​স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান, আতাউর রহমান খন্দকার ও মিল্টন বলেন, মাদক সেবন ও ফেসবুকে তা ভাইরাল হওয়ার ঘটনায় বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

​বহিষ্কৃত শিক্ষার্থী আবু সাঈদের বাবা রেজাউল ইসলাম বলেন, “আমার ছেলে অপরাধ করেছে এবং মাদক সেবন করেছে। এর শাস্তি হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করেছে, এ বিষয়ে আমার কিছু বলার নেই।”

​এ বিষয়ে বড়লই দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম সরকার বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে মাদকসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এরই ধারাবাহিকতায় নিয়ম অনুযায়ী ওই শিক্ষার্থীকে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

Don`t copy text!