মোঃ হারুনুর রশিদ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ৭ নম্বর বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দ্বিতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
গত মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়ের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাহিমা আক্তার, সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, মনিকা সাহা ও আবদুল্লাহ আল হাসিবসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান শিক্ষক ফাহিমা আক্তার ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের ঐতিহাসিক তাৎপর্য, পটভূমি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনাক্রম শিক্ষার্থীদের সামনে ফুটিয়ে তোলা হয়। পরে অন্যান্য শিক্ষকগণও গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেন।

