ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে কৃষি সহায়তা কার্ডে স্বজনপ্রীতির অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ

প্রতিবেদক
majedur
জুলাই ১৮, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অতিবৃষ্টিতে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কৃষি সহায়তা কার্ড বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

এই অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকরা বিক্ষোভ মিছিল করেন এবং স্থানীয় সাংবাদিকদের কাছে তাদের ক্ষোভের কথা তুলে ধরেন।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, উপকারভোগীর তালিকা করার সময় প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম বাদ দেওয়া হয়েছে*। তাদের দাবি, তালিকা তৈরির দায়িত্বে থাকা ব্যক্তিরা স্বজনপ্রীতি করে নিজেদের আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের নাম তালিকায় ঢুকিয়েছেন।

কৃষকদের আরও অভিযোগ, একই পরিবারের ৪-৫ জনের নাম তালিকায় রয়েছে। কোথাও স্বামী-স্ত্রী দুইজনের নামই আছে*। অথচ প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষক এই তালিকা থেকে বাদ পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন,নিরপেক্ষ তদন্ত, তালিকা পুনরায় যাচাই এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে স্বচ্ছতার সাথে সহায়তা বিতরণের দাবি জানান।

এ বিষয়ে উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি*। তিনি বলেন, কোনো অনিয়ম বা দুর্নীতির কারণে একজন প্রকৃত কৃষকও যেন বঞ্চিত না হয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে মধ্যনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হারুন মিয়া বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই করে তালিকা করা হয়েছে*। তার পক্ষ থেকে সঠিক তালিকা করার চেষ্টা করা হয়েছে। তবে কোনো অভিযোগ থাকলে তা আবার যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কারণে বিস্তারিত মন্তব্য করতে পারেননি। অন্যদিকে, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিশ্চিত করার দাবি* জানিয়েছেন।

Don`t copy text!