ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সাড়ে ৯ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১১, ২০২৬ ২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার | নওগাঁ জেলা প্রতিনিধি

​নওগাঁর রাণীনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মূর্তি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।

​শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাণীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝি-পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের আব্দুল গফুর হোসেনের ছেলে লিটন হোসেনের (৩৮) বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশের একটি দল লিটন হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি জব্দ করা হয়। স্থানীয় স্বর্ণকার দিয়ে প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, মূর্তিটি কষ্টিপাথরের তৈরি। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

​এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Don`t copy text!