ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ডিবি পরিচয়ে দস্যুতা, ‘ভুয়া ডিবি সুমন’ গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৮, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

​নওগাঁয় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দস্যুতার অভিযোগে সুমন নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। নিজেকে ‘ডিবি সুমন’ হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তির বিরুদ্ধে দস্যুতা, মাদক ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১০টিরও বেশি মামলা রয়েছে।

​পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২ জুলাই দুপুরে বলহার বাজারের এক ব্যবসায়ী মোটরসাইকেলে করে দুবলহাটি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ইন্টিতলা মোড় এলাকায় পৌঁছালে সুমন ও তার সহযোগীরা পথরোধ করে তাকে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

​ভুক্তভোগী ব্যবসায়ী বুধবার (৮ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এসে পুরো বিষয়টি জানান। অভিযোগ শোনার পর পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে জেলা গোয়েন্দা শাখাকে আসামিকে শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।

​নির্দেশনা পেয়ে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নওগাঁ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে মূল হোতা সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​জিজ্ঞাসাবাদে সুমন ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। নিজেকে কেন ‘ডিবি সুমন’ বলে পরিচয় দেয়, এমন প্রশ্নের উত্তরে সে জানায়, ডিবি পুলিশকে মারধর করার ঘটনার পর থেকেই সে এই নামে পরিচিতি পায়। তার বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় দ্রুত বিচার আইন, দস্যুতা, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত ১০টি মামলা চলমান রয়েছে।

​পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এই সফল অভিযানকে এলাকায় স্বস্তি হিসেবে দেখছে সাধারণ মানুষ। গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Don`t copy text!