তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
খুলনার তেরখাদায় ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর আওতায় প্রদর্শনী চাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজু তাহমিনা সুলতানা নীলা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও তালিকাভুক্ত প্রদর্শনী চাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজু তাহমিনা সুলতানা নীলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রদর্শনী চাষিদের হাতে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ তুলে দেন।

