মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম প্রদর্শন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রম ও জনসেবামূলক কাজ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন।

