ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে আইন ও ইমিগ্রেশন সেক্টরে প্রবাসী শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে ন্যাশনাল এডুকেশন সেন্টার

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

মিনহাজ হোসেন, ইতালি প্রতিনিধি,

রোমঃ ইতালিতে প্রবাসী শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও সামাজিক সংযুক্তি বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক গেট-টুগেদার ও বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছে । সম্প্রতি রোমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “Integrazione in Italia” শীর্ষক একটি বিশেষ সেশন, যেখানে ইতালির সমাজব্যবস্থা, ভাষা শিক্ষা, পেশাগত উন্নয়ন এবং স্থানীয় পরিবেশের সঙ্গে নিজেকে সফলভাবে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় কুইক টেস্ট, পুরস্কার বিতরণ, স্পিকিং কনফিডেন্স টেস্ট এবং নেটওয়ার্কিং সেশন। কুইক টেস্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা পুরস্কার অর্জনের সুযোগ পান। স্পিকিং কনফিডেন্স টেস্টের মাধ্যমে তারা নিজেদের ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাস যাচাই করতে সক্ষম হন। একই সঙ্গে নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, যোগাযোগ ও ভবিষ্যৎ সহযোগিতার একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন -এর ডিরেক্টর এবং ন্যাশনাল এডুকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা শেখ শান্তা মারিয়া। তিনি বলেন, “ইতালিতে একটি উন্নত, মর্যাদাপূর্ণ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে ভাষা শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে আরও বেশি পরিশ্রম ও আন্তরিকতা প্রয়োজন।”

এসময় ন্যাশনাল CAF-এর সিইও মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে গ্রুপ সেশনে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের ভাষা শিক্ষা, ইন্টিগ্রেশন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলেন ন্যাশনাল এডুকেশন সেন্টারের কোর্স কোঅর্ডিনেটর সুমাইয়া রহমান ও সীমা আক্তার। তাদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, প্রবাসী শিক্ষার্থীদের ভাষাগত উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতালিতে পেশাগত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা ও শিক্ষামূলক আয়োজন নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

উল্লেখ্য, রোমে অবস্থিত দীর্ঘদিন ধরে প্রবাসীদের জন্য বিভিন্ন ভাষা ও পেশাগত দক্ষতা উন্নয়নমূলক কোর্স পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম ইতোমধ্যে স্থানীয় প্রবাসী কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে।

Don`t copy text!